লিমন মিয়া,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল নিহতদের পরিবারপ্রতি ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন। তিনি আশ্বাস দেন যে, প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী সময়ে অন্যান্য ভাতা ও সহায়তাও প্রদান করা হবে।
চেক গ্রহণ করেন উপজেলার মহাদান ইউনিয়নের নলদার গ্রামের আমজাদ ফকিরের ছেলে আরিফুল হাসান (২১) ও ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত মহর উদ্দিনের ছেলে আরিফুল ইসলামের (২৪) পরিবার।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত উপশহর সংলগ্ন করগ্রাম এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ওই দুইজনসহ পাঁচজন প্রাণ হারান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।