সাতকানিয়া,চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া থানার অন্তর্গত কেঁওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কেঁওচিয়া মহুরি পাড়ায় অবস্থিত আশেক ও মানিক শাহ নূরানী মাদ্রাসায় গত রাত আনুমানিক ২:০০টার সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অজ্ঞাত আসামীরা মাদ্রাসার মূল ভবনে আগুন লাগিয়ে দেয়। আগুনে মাদ্রাসার ভিতরের আসবাবপত্র, শিক্ষা উপকরণ ও গুরুত্বপূর্ণ দলিলপত্র পুড়ে যায়। এ ঘটনায় মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে অজ্ঞাত সংখ্যক ব্যক্তি মাদ্রাসার চারপাশে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা কক্ষে কেরোসিন বা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দেখে প্রতিবেশীরা চিৎকার করতে থাকলে স্থানীয়রা দৌড়ে এসে অগ্নিনির্বাপণ শুরু করে। তবে আগুনের তীব্রতায় মাদ্রাসার একটি কক্ষ পুরোপুরি পুড়ে যায়।
মাদ্রাসার একটি ব্ল্যাকবোর্ড উদ্ধার করা হয়েছে পাশের পুকুরে ভাসমান অবস্থায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।