আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ১৬১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, এর মধ্যে শুধু ঢাকা ও আশপাশের জেলাতেই ২২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ডাকা বিএনপির ১২ ঘণ্টার হরতাল চলছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা দেশজুড়ে হরতাল পালন করবে বিএনপি। এর আগে বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফায় দেশজুড়ে ২৪ ঘণ্টার অবরোধ চলে। এর জেরে সকাল থেকে রাজধানীতে যানবাহনের চলাচল কম।
গত সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে লাগাতার এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, শুধু সোমবারি সারাদেশে দলটির ৩৮৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত সারা দেশে ৪ হাজার ২শর বেশি নেতা-কর্মী গ্রেপ্তার এবং ১৩৮টি মামলায় ১৬ হাজার ১২৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।