কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৭৭ হাজার ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনটির মোট ১৫০টি কেন্দ্রের ভোটের হিসাব
বিজয়ী প্রার্থী: অ্যাডভোকেট ফজলুর রহমান (বিএনপি) — ১,৩২,৫৫৩ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী: রোকন রেজা শেখ (জামায়াতে ইসলামী) — ৫৫,৬৪৬ ভোট।
ভোটের ব্যবধান: ৭৬,৯০৭ ভোট।
হাওরবেষ্টিত এই আসনে এবার ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ করা গেছে। নির্বাচনের অন্যান্য গুরুত্বপূর্ণ
মোট ভোটার: ৪,০৮,৩৫২ জন (নারী ও পুরুষ মিলিয়ে)।
ভোটের হার: প্রায় ৫০ শতাংশ।
মোট প্রার্থী: এই আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পর ফজলুর রহমানের সমর্থক ও স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তারা এই বিজয়কে গণতন্ত্রের জয় হিসেবে আখ্যায়িত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।