এম এ এলাহী আরাফাত, চট্টগ্রাম আদালত প্রতিবেদক:
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর আইন বিভাগের প্রাক্তণ ছাত্রছাত্রীদের সংগঠন আইআইইউসি ল’ এলামনাই এসোসিয়েশন এর পঞ্চম কার্যনির্বাহী কমিটি ২০২৪-২০২৬ গঠনের লক্ষ্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিবার্চন কমিশন কর্তৃক নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত কার্যকরি কমিটির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সমর্থনে এডভোকেট সুলতান মোহাম্মদ অহিদ’কে প্রধান নির্বাচন কমিশন এবং এডভোকেট আলী আকবর সানজিক ও এডভোকেট অনুপ আইচ টিটুকে নির্বাচন কমিশনের সদস্য করে নব গঠিত প ম নির্বাচন কমিশন গঠন করা হয়। উল্লেখিত নিবার্চন কমিশনারগনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি দ্বারা আইআইইউসি ল’ এলামনাই এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক কমিটি, ২০২৪-২০২৬ গঠনের জন্য আগামী ২০.০১.২০২৪ খ্রিঃ রোজ শনিবার চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির অডিটরিয়াম অথবা নগরীর যে কোন কমিউনিটি সেন্টারে নিবার্চন অনুষ্ঠিত হবে মর্মে নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। উল্লেখ্য উক্ত নির্বাচনী তফসিল দ্বারা গত ১৩ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ কার্যকরি কমিটি কতর্ৃক প্রস্তুতকৃত চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, পরবতর্ী ১৭-১৮ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে মনোনয়নপত্র বিতরণ, ১৯ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ মনোনয়নপত্র জমা গ্রহন, ২১ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ মনোনয়ন প্রত্যাহার, ২৩ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ বৈধ প্রাথর্ীর তালিকা প্রকাশ, ২৪ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ মনোনয়ন পত্র অবৈধ/ বাতিল বিষয়ে আপত্তি গ্রহণ (যদি থাকে), ২৫ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ বৈধ প্রার্থীদের চুড়ান্ত নাম প্রচার ও প্রকাশ পূর্বক আগামী ২০ জানুয়ারী ২০২৪ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে ঘোষনা দিয়ে উক্ত নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়। উল্লেখ্য নিবার্চন কমিশনের তথ্যমতে বর্তমানে আইআইইউসি ল’ এলামনাই এসোসিয়েশন এর মোট ভোটার সংখ্যা ১৩২০ জনের তালিকা পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।