সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় নদী ও পরিবেশকর্মীদের মিলনমেলায় পরিবেশ পুনরুদ্ধারের অঙ্গীকার উপদেষ্টা রিজওয়ানা হাসান

Reporter Name / ১৬৮ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৮:১২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

“নদী বাঁচাও, জীবন বাঁচাও”—এই স্লোগানকে বুকে ধারণ করে নদী ও পরিবেশকর্মীদের এক ব্যতিক্রমী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শনিবার দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নদী পরিদর্শনকালে তিনি জানান, ঢাকার চারপাশের নদীগুলোকে দূষণ ও দখলমুক্ত করে বাঁচাতে বিশ্বব্যাংকের সহায়তায় একটি সমন্বিত প্রকল্প চূড়ান্ত করা হয়েছে, যা আসছে ডিসেম্বর মাসেই পাস হবে বলে আশা করা হচ্ছে। শনিবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন ঘাট থেকে নদীপথে এই যাত্রা শুরু হয়। দিনভর আয়োজনে নদীর গল্প, আড্ডা, মতবিনিময় ও নদীর গানে মুখর ছিলেন অংশগ্রহণকারীরা। নদী নিয়ে মুক্তচিন্তা, ছবি আঁকা ও পরিবেশ বার্তা বিনিময়ের মধ্য দিয়ে নদীপ্রেমীরা গাজীপুরের কাপাসিয়ার ধাঁধার চরে পৌঁছান। সেখানেই নদীর তীরে আয়োজিত হয় মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজওয়ানা হাসান বলেন, “ঢাকা শহরের চারটা নদী নিয়ে বিশ্বব্যাংকের সাথে কথা বলে যে প্রকল্পটা আমরা চূড়ান্ত করে ফেলেছি, আশা করি ইনশাল্লাহ ডিসেম্বরে পাস হয়ে যাবে।”তিনি প্রকল্পের বিস্তারিত তুলে ধরে বলেন, “এই প্রকল্পে পরিবেশের জন্য আলাদা বরাদ্দ রাখা হয়েছে। জনবান্ধব ব্যবস্থা রাখা হয়েছে। (দূষণ) নজরদারি বাড়ানোর জন্য যন্ত্রপাতির ব্যবস্থা রাখা হয়েছে।” উপদেষ্টা আরও বলেন, “কেবল শিল্প দূষণ বন্ধ করলে হবে না, আমরা তো এখন একটা (সঠিক) বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি নাই। আমাদের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, শিল্প দূষণ ব্যবস্থাপনা, সবকিছু যখন একসাথে কাজ করবে তখনই আমরা পরিবেশটাকে বাঁচাতে পারবো। বিশ্বব্যাংকের এই প্রকল্পটা সেভাবেই একটি কম্প্রেহেন্সিভ কাভারেজ দিয়ে গড়ে তোলা হচ্ছে।” দূষণ নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী কৌশলের কথা উল্লেখ করে তিনি বলেন, “আপনি একজন একজন করে নদী দূষণকারীকে ধরে ব্যবস্থা নিবেন ? নাকি নদী যারা দূষণ করে তাদেরকে একটা সেন্ট্রালি ইটিপির আওতায় আনবেন? নাকি তাদের কয়েকজনকে বন্ধ করে দিবেন ? এই সবগুলা অপশন নিয়েই আমাদেরকে কাজ করতে হবে।”আমাদের দায়িত্ব হলো সেই ব্যবস্থাপনার অংশ হওয়া। যেমন—নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, বর্জ্য পৃথকীকরণে সহায়তা করা এবং দূষণকারী কর্মকাণ্ড দেখলে সোচ্চার হওয়া। দিন শেষে, চারটি ম্যাজিস্ট্রেট বা কয়েকটি প্রকল্প দিয়ে বিশাল এই পরিবেশগত সংকট সমাধান সম্ভব নয়। সরকারের উদ্যোগগুলোর সফলতা তখনই আসবে, যখন দেশের প্রতিটি নাগরিক পরিবেশ সুরক্ষাকে আইনি বাধ্যবাধকতার চেয়েও বড় ‘নৈতিক দায়িত্ব’ হিসেবে গ্রহণ করবে। কাপাসিয়ার ধাঁধার চরে সমবেত নদীপ্রেমীদের “নদী বাঁচাও, জীবন বাঁচাও” স্লোগানটি তখনই সার্থক হবে, যখন তা প্রতিটি নাগরিকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে। জনবল সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, “চারজন ম্যাজিস্ট্রেট নিয়ে যতটুকু সম্ভব, লড়াই করে যাচ্ছি।”
দিনব্যাপী এই মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন এম্বাসির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের প্রধান, ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেস বেক্সস্ট্রম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলায়মান হায়দার, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশ্বির হোসেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক একেএম আরিফ উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন। এছাড়াও কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ ডাক্তার তামান্না তাসনীমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজনে গান, কবিতা ও মুক্ত আলোচনার মধ্য দিয়ে নদীকে বাঁচানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST