বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পঞ্চগড়ের মানিকে হত্যাকাণ্ডের পূর্বপরিকল্পিত রহস্য উন্মোচন, আটক দুইজন

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

মোঃ শাহজাহান কবির প্রধান,পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের ঐতিহাসিক মহারাজার দিঘী থেকে উদ্ধার হওয়া কিশোর মানিক হোসেনের মরদেহ ঘিরে তৈরি হওয়া রহস্যের জট খুলতে শুরু করেছে। ঘটনার তদন্তে নেমে পঞ্চগড় সদর থানা পুলিশ দুইজনকে আটক করেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনার বিবরণ, যা পুরো এলাকায় তীব্র আলোড়নের সৃষ্টি করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা ইউনিয়নের মালাদাম গ্রামের বাসিন্দা মানিক দীর্ঘদিন ধরে নিজের আপন বোন সমলাকে জোরপূর্বক যৌন নির্যাতন করত। অভিযোগ রয়েছে, নির্যাতনের ভিডিও ধারণ করে সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তাকে বারবার ব্ল্যাকমেইল এবং ধর্ষণ করা হতো।

দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে সমলা শেষ পর্যন্ত প্রতিশোধের পথ বেছে নেয় বলে পুলিশের কাছে দেওয়া প্রাথমিক জবানবন্দিতে উল্লেখ করেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, সে শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির সহযোগিতায় মানিককে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী, সমলা কৌশলে মানিককে মহারাজার দিঘীর পাড়ে নিয়ে যায়। পরে সেখানে তাকে হত্যা করে মরদেহ দিঘীর পানিতে ফেলে দেওয়া হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এই হত্যাকাণ্ডের পর ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা চলছিল। তবে তদন্তের অগ্রগতিতে একের পর এক তথ্য সামনে আসায় ঘটনার মোড় ঘুরে যায়। পারিবারিক নির্যাতন, ব্ল্যাকমেইল এবং প্রতিশোধের জটিল সম্পর্কের এই নির্মম পরিণতি পঞ্চগড়ে বিরল বলেই মনে করছেন স্থানীয়রা।

পঞ্চগড় সদর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের আরও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে পুলিশ বলছে, তদন্ত এখনও চলমান। আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক প্রক্রিয়া শেষে প্রকৃত ঘটনার পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST