শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন Logo সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক, আটক ২: উত্তাল কিশোরগঞ্জ Logo শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি Logo দীর্ঘ আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ছাত্রদল নেতা সজীব রায়হান, নেতৃত্বে দেখতে চায় তৃণমূল Logo টঙ্গীতে ঈদগাহ মাঠ সংস্কারের উদ্যোগ, পরিদর্শনে পরিচালনা কমিটি Logo বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণে উলিপুরে উন্নয়ন ভাবনার মতবিনিময় সভা Logo সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক Logo কেশবপুরে সরকারি চার দপ্তর একাই সামলাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন Logo পঞ্চগড়ের বোদায় মহেন্দ্র এবং অটো মুখোমুখি সংঘর্ষ চার জন আহত Logo চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পা দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি হয় মেধা ও প্রতিভা দিয়ে : হাসান উদ্দিন সরকার

Reporter Name / ৭৫ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৮ পূর্বাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, “পা দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি হয় মেধা ও প্রতিভা দিয়ে।” তিনি জানান, চিকিৎসার ফলে তার পায়ের অবস্থা এখন আগের যেকোনো সময়ের চেয়ে ভালো। ২০১৮ সালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আরও খারাপ শারীরিক অবস্থায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে জনগণের সমর্থন পাওয়া সত্ত্বেও তার বিজয় সরকার ছিনিয়ে নিয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নবগঠিত গাজীপুর ৬ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেন, এটি হবে আমার শেষ নির্বাচন। অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ চাই। দল মনোনয়ন দিলে দল বঞ্চিত হবে না; বরং মনোনয়ন না দিলে এলাকাবাসী বঞ্চিত হবেন।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন নির্যাতন-গুম-হামলার শিকার হলেও এখন মুক্তভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। এজন্য অনেকেই মনোনয়ন প্রত্যাশী হয়েছেন। তবে নির্বাচন অত্যন্ত কঠিন হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে।

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তারেক রহমান এখন অত্যন্ত চিন্তাশীলভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হলেও তিনি দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই গণজাগরণ সৃষ্টি হবে।

হাসান উদ্দিন সরকার বলেন, তিনি যদি মনোনয়ন পান তবে মন-প্রাণ দিয়ে দলের জন্য কাজ করবেন। সেই সঙ্গে ফ্যাসিস্ট সরকারের সময় নির্যাতিত ও ত্যাগী নেতাদের যথাযথ সম্মান ও পুরস্কৃত করার প্রতিশ্রুতি দেন।

তিনি সমাজে মাদকের ভয়াবহতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার দাবি, সীমান্ত ঘিরে ফেনসিডিল-ইয়াবার কারখানা গড়ে উঠেছে তরুণ সমাজকে ধ্বংস করার জন্য। তিনি বলেন, তরুণ সমাজ জাতির হাতিয়ার। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলনে তারা সামনের কাতারে ছিল। তাদের ধ্বংস করার অপচেষ্টা হচ্ছে। এজন্য দরকার একটি নির্বাচিত সরকার।

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপি নেতা মো. বাবর আলী এবং সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার।

এছাড়া মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম বেপারি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমন, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান আতিক, ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খোকন, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন এবং বিএনপি নেতা অমিত দাস প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST