রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

দুই প্রতিদ্বন্দ্বীর দৃষ্টান্ত স্থাপন: কাপাসিয়ার নবনির্বাচিত এমপির সাথে বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ২০০ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর -৪, কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মু. সালাহউদ্দিন আইউবীর সাথে বিএনপির মনোনীত প্রার্থী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ রিয়াজুল হান্নান সৌজন্য সাক্ষাৎ করেছেন। ১ মার্চ রোববার বাদ আছর কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সৌহার্দ্যপূর্ণ এ সৌজন্য সাক্ষাৎ করেন।

নবনির্বাচিত এমপি মু. সালাহউদ্দিন আইউবীর দাওয়াতে শাহ রিয়াজুল হান্নান সৌজন্যমূলক একঝুড়ি ফল নিয়ে হাজির হন। এসময় এমপি মহোদয় ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ শাহ্ রিয়াজুল হান্নানকে অত্যন্ত আন্তরিকতার সাথে ফল ও ফুলেল শুভেচ্ছা জানান। ঘন্টা ব্যাপী বৈঠকে কাপাসিয়ার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, চুরি, ডাকাতি, ছিনতাই রোধ, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা ও দূর্নীতিমুক্ত প্রশাসন সহ সাধারণ মানুষের সুখ দুঃখে উভয়ে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিশ দিন যেতে না যেতেই পূর্ব ঘোষণা ছাড়াই মূল দুই দলের দুই প্রতিদ্বন্দ্বী কাপাসিয়ার সার্বিক উন্নয়নে একসাথে বৈঠকে মিলিত হয়ে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিজ্ঞজনের ধারনা কাপাসিয়ার উন্নয়নের রূপকার প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্’র পথ ধরেই তাঁর সুযোগ্য উত্তরসূরী শাহ রিয়াজুল হান্নান এগিয়ে যাবেন।

অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লা, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আবুল ফাত্তাহ্, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST