সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৫১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় “বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্পজীবনকালীন সরিষা এবং বোরো ধানের জাতসমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ কলা-কৌশল” শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গাজীপুরের বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের আয়োজনে এবং বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা-২, অধি শাখার উপসচিব গোলাম আজম।
প্রকল্পের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও প্রকল্প পরিচালক ড. মোঃ মাহবুবুল আলম তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিকল্পনা শাখা প্রধান ড. মোহাম্মদ আশিকুর রহমান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আসাদ উল্লাহ, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ অলি ভৌমিক, কৃষিবিদ সোমাইয়া আক্তার প্রমুখ।
দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৫০ জন কৃষক-কৃষানীদের অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সকলকে বিনামূল্যে বিনার উন্নতমানের ধান, সরিষা ও তিলের বীজ সহ বিভিন্ন রকমের বীজ বিতরণ করেন।
প্রশিক্ষণে কৃষকদের বিনার বীজ ব্যবহার করে অধিক ফসল ও ফলন উৎপাদনের বিষয়ে প্রশিক্ষকরা বিভিন্ন উপদেশ প্রধান করেন।

প্রশিক্ষণে কৃষক-কৃষাণীদের জানানো হয়, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BINA বা বিনা) কর্তৃক উদ্ভাবিত কয়েকটি উল্লেখযোগ্য উচ্চ ফলনশীল ধানের জাতের মধ্যে বিনাধান-৭: এটি একটি স্বল্প জীবনকালের (১১৫-১২০ দিন) উচ্চ ফলনশীল রোপা আমন ধান। গাছ খাটো ও শক্ত হওয়ায় সহজে হেলে পড়ে না। ধান কেটে ওই জমিতে সহজেই রবি ফসল ফলানো যায়।
বিনাধান-৮: এটি লবণাক্ততা সহনশীল ও উচ্চ ফলনশীল একটি বোরো ধানের জাত। স্বাভাবিক জমিতে এর গড় ফলন হেক্টরপ্রতি ৭.৫-৮.৫ টন।
বিনাধান-১৭: এটি একটি আগাম ও খরা সহনশীল রোপা আমন ধান। এর জীবনকাল প্রায় ১১৫-১২০ দিন এবং গাছ শক্ত থাকে।
বিনাধান-২৩: এই জাতটি চাষে সার ও সেচ তুলনামূলক কম লাগে এবং কম খরচে ভালো ফলন পাওয়া যায়।
বিনাধান-২৫: এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির উচ্চ ফলনশীল ধান, যার গড় ফলন হেক্টরপ্রতি ৭.৬ টন।
বিনাধান-২৬: এটি রোগপ্রতিরোধ ক্ষমতা সম্পন্ন (ব্যাকটেরিয়াল ব্লাইট বা BLB প্রতিরোধী) একটি উচ্চ ফলনশীল রোপা আমন ধান। এর ফলন হেক্টরপ্রতি প্রায় ৬.০-৬.৫ টন ধান উৎপাদন করা যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST