শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ ওএমএস কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় শ্রমিকরা প্রতি কেজি ৩০ টাকা দরে চাল কিনতে পারবেন। একজন শ্রমিক সপ্তাহে একদিন সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় টঙ্গীর পাগাড় এলাকায় নোমান গ্রুপের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফিক আফজালুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজী মহসিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রনি বলেন, বাংলাদেশে তৈরি পোশাকশিল্পের সূচনা ও বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ শিল্পকে আরও এগিয়ে নিতে বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সহজলভ্য করতেই বিশেষ ওএমএস কর্মসূচি চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে টঙ্গীতে একটি শিল্প হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। আগামী জানুয়ারি থেকে গার্মেন্টস শ্রমিকরা নতুন বেতন পাবেন বলেও আশা করা হচ্ছে। পাশাপাশি পোশাকশ্রমিকদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে স্বল্পমূল্যে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে আমাদের কাজ করার সুযোগ দিতে হবে।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, সরকারের এসব উদ্যোগের সুফল যেন প্রকৃত শ্রমিকরা পান, সে বিষয়ে সবাইকে সহযোগিতা করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করতে চায়।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে এমপি রনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এ বিষয়ে শ্রমিকদের সজাগ ও সতর্ক থাকতে হবে। কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় পা না দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল জাবের, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন প্রবাল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুভেল প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান জামাল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন এবং টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মামুনসহ দলীয় নেতাকর্মী, কারখানার কর্মকর্তা ও শ্রমিকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকরা নিজ নিজ পরিচয়পত্র প্রদর্শন করে প্রতি কেজি ৩০ টাকা দরে চাল সংগ্রহ করতে পারবেন। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত নির্ধারিত বিক্রয়কেন্দ্রে চাল বিক্রি করা হবে। একজন শ্রমিক সপ্তাহে একদিন সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
শিল্পাঞ্চল টঙ্গীতে বিপুলসংখ্যক পোশাকশ্রমিকের বসবাস। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্পমূল্যে চাল কেনার সুযোগ শ্রমিকদের পারিবারিক খাদ্যব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে কর্মসূচির সুফল প্রকৃত শ্রমিকদের কাছে পৌঁছে দিতে সুষ্ঠু বিতরণব্যবস্থা ও নিয়মিত তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST