শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ৮০ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:২৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

“গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া” কর্মসূচির আওতায় গাজীপুরের কাপাসিয়া, চাঁদপুর ও দূর্গাপুর ইউনিয়নের ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রতিযোগিতামূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকালে কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।

কাপাসিয়ার কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী আমেরিকা প্রবাসী ফারুক ফকিরের প্রচেষ্টায় গঠিত ‘ফারুক ফকির ফাউন্ডেশনের’ অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা সমবায় অফিসার ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহফুজুল আমিন পাপন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, উপজেলা আইসিটি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ফারুক ফকির ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক গোলাম সারোয়ার, কর্মসূচির উদ্যোক্তা সদস্য রুবেল ফকির প্রমুখ।

“আমাদের ক্যাম্পাস, পরিচ্ছন্ন রাখিবো বারোমাস” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সার্বিক তত্ত্বাবধানে গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া কর্মসূচির বাস্তবায়ন করবেন। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির প্রতিযোগিতামূলক সফল বাস্তবায়নে ‘ফারুক ফকির ফাউন্ডেশন’ অর্থায়ন করবে। আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয় গুলোর প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST