শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়

Reporter Name / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:০০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকের সাথে কাপাসিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন। ১০ নভেম্বর মঙ্গলবার সকালে নির্বাহী অফিসারের কার্যালয়ে এ আনুষ্ঠানিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, উপজেলার তরগাঁওস্থ খেয়াঘাট সংলগ্ন অবস্থিত “কাপাসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি)” চলমান প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষণের মান ও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে অধ্যক্ষ তাঁর প্রতিষ্ঠানের বিভিন্ন দিক অবহিত করেন এবং প্রশিক্ষণ সংক্রান্ত একটি তথ্যবহুল প্রোফাইল তাঁর নিকট হস্তান্তর করেন।

এ ছাড়া আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার টিটিসি’র প্রশিক্ষণ কার্যক্রম এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে গৃহীত উদ্যোগসমূহের ভূয়সি প্রশংসা করেন। পাশাপাশি এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করে সচেষ্ট থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস প্রতি বছর ১৮ ডিসেম্বর উদযাপিত হয়। ১৯৯০ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের অধিকার সুরক্ষার convention (কনভেনশন) গৃহীত হয়। এর প্রেক্ষিতে ২০০০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ১৮ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ হিসেবে ঘোষণা করে।
এব্যাপারে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী অভিবাসীদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা এবং আন্তর্জাতিক বাণিজ্যে ও অর্থনীতিতে তাদের অবদানকে স্বীকৃতি দেয়া।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST