সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল :

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কালিহাতী উপজেলা বিএনপি, কালিহাতী পৌর বিএনপি, এলেঙ্গা পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি কালিহাতীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আলী আকবর জব্বার, কৃষিবিদ ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএমএ খালিদ, মহর আলী, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোজাম্মেল হক হিরো, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব হাসমত আলী রেজা, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম, কালিহাতী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আজাহার আলী রাজা, কালিহাতী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST