সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ার কৃতিসন্তান প্রকৌশলী মোঃ আমিনুল হক শামীম (এফআইইবি) ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) এর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশন এর সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন। গত ১২ নভেম্বর দেশব্যাপী ১৮ টি কেন্দ্র ও ৩৫ টি উপকেন্দ্রে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচন ২০২৬ (২০২৭-২০২৮ মেয়াদ) এর নির্বাচনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত নির্বাচনে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) এর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশন এর সদস্য নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোঃ আমিনুল হক শামীম, এফআইইবি। তিনি মোট ৩’শ ১ ভোট পেয়ে হলুদ প্যানেল হতে বিজয়ী হয়েছেন। প্রকৌশলী মোঃ আমিনুল হক শামীম গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বীর উজলী গ্রামের মোঃ মফিজ উদ্দীন মাস্টারের পুত্র। বর্তমানে তিনি অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয়ে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশন এর চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রকৌশলী ড. আতিকুর রহমান এবং ভাইস চেয়ারম্যান পদে প্রকৌশলী মোহাম্মদ মাঈন উদ্দীন নির্বাচিত হয়েছেন। এছাড়া ২’শ ৮২ ভোট পেয়ে প্রকৌশলী আলমগীর মিয়া সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে হলুদ প্যানেল হতে বিজয়ী অন্য সদস্যরা হলেন প্রকৌঃ মু. সাইমুম রহমান সজীব, প্রকৌঃ মো. ফিরোজ আলম, প্রকৌঃ শারমীন খান উর্মি, প্রকৌঃ মোঃ কুতুব উদ্দিন চৌধুরী, প্রকৌঃ শরীফ আহমেদ শুভ্র, প্রকৌঃ এস এম নাজমুল হাসান, প্রকৌঃ দিন মোহাম্মদ ওবায়দুল, প্রকৌঃ মোঃ ফারূক হাসান, প্রকৌঃ তারফুজ্জামান, প্রকৌঃ মোঃ আহসান মঞ্জুর, প্রকৌঃ মোঃ সানাউল করিম।

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) এর নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ এবং অনারারি জেনারেল সেক্রেটারি প্রকৌশলী মোহাম্মদ কাইয়ূম। নির্বাচনে কেন্দ্রীয় কমিটি, বিভিন্ন কেন্দ্র এবং সাব ডিভিশনাল কমিটিতেও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে।

ছবির ক্যাপশন: অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের সাথে সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST