শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন Logo সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক, আটক ২: উত্তাল কিশোরগঞ্জ Logo শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি Logo দীর্ঘ আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ছাত্রদল নেতা সজীব রায়হান, নেতৃত্বে দেখতে চায় তৃণমূল Logo টঙ্গীতে ঈদগাহ মাঠ সংস্কারের উদ্যোগ, পরিদর্শনে পরিচালনা কমিটি Logo বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণে উলিপুরে উন্নয়ন ভাবনার মতবিনিময় সভা Logo সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক Logo কেশবপুরে সরকারি চার দপ্তর একাই সামলাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন Logo পঞ্চগড়ের বোদায় মহেন্দ্র এবং অটো মুখোমুখি সংঘর্ষ চার জন আহত Logo চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মাধবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

Reporter Name / ১৭৪ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর ( হবিগঞ্জ):

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউ/পি’র বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে ছাতিয়াইন বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপির হবিগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও বার বার নির্বাচিত ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা লাবলী সুলতানা, সহকারী পাবলিক প্রসিকিউটর ও বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সাজিদুর রহমান সজল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী, বিএনপির ছাতিয়াইন ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক দিয়ারিশ মিয়া, যুবদল সভাপতি জাবেদ মিয়া, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সায়মন চৌধুরী, জিসাসের মাধবপুর উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ, যুবদলের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান টিটু, বিএনপি ছাতিয়াইন ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখার সভাপতি ফিরোজ খান, বাবুল হোসেন খান, ফয়সল গাজী, বাবুল আহমেদ বাবু, খাদিম কে এম সুলতান, মজনু সিদ্দিকী, তাহের মিয়া প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি শাম্মী আক্তার বলেন আওয়ামী লীগ ১৭ বছর বাংলাদেশকে লুটপাট করেছে। বিএনপি’র উপর নির্যাতন নিপীড়ন করেছে। এই জায়গা থেকে দেশকে পুনরুদ্ধার সহ বাংলাদেশকে সমৃদ্ধশীল করতে হলে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST