স্পোর্টস ডেক্সঃ
সিলেটে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু দুই ওপেনার মাহমুদুল হাসান ও সাদমান ইসলাম বেশিক্ষণ টিকতে পারেননি। তৃতীয় উইকেটে নাজমুল ও মুমিনুল হক ৬৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় থেকে উদ্ধান করেন।
তবে এই জুটি ভাঙতেই যেন বাংলাদেশের ইনিংসে মড়ক লাগে। সফরকারী বোলারদের দারুণ বোলিংয়ে স্বাগতিকেরা ৯৩ রানে শেষ ৮ উইকেট হারায়। অলআউট হয় ১৯১ রানে। ফিফটি পেরোনো মুমিনুল ও ২৮ রান করা জাকের আলী একবার করে জীবন না পেলেও এই রানটুকুও হতো না বাংলাদেশের। মাঝে একবার বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল।
এদিকে জিম্বাবুয়ের ১ম ইনিংসের প্রথম দিন আলোকস্বল্পতার কারণে কিছুটা আগেই শেষ হয়েছে। দিনটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে দেওয়া পর বিনা উইকেটে ৬৭ রান তুলেছেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন। ১০ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে ১২৪ রানে পিছিয়ে সফরকারীরা।