শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে মহান মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name / ৯৬ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৪:০২ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতার ইশতেহার পাঠক এবং সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাজাহান সিরাজের ৫ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই) টাঙ্গাইলের কালিহাতীতে অবস্থিত কালিহাতী শাজাহান সিরাজ কলেজ-এর উদ্যোগে কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে কলেজ প্রাঙ্গণে স্থাপিত শাজাহান সিরাজের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পরে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জহুরুল হক বুলবুল। বক্তব্য রাখেন অধ্যাপক এ.কে.এম. আব্দুল আউয়াল, অধ্যাপক জিল্লুর রহমান, অধ্যাপক মাইন উদ্দিন মিয়া এবং শিক্ষক প্রতিনিধি রশিদুল ইসলাম রতন। এছাড়াও কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্টজনরা সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম।

সভায় বক্তারা শাজাহান সিরাজের রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের ঐতিহাসিক ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অধ্যক্ষ জহুরুল হক বুলবুল বলেন,
“শাজাহান সিরাজ ছিলেন একজন সাহসী, দূরদর্শী এবং ত্যাগী নেতা। তাঁর নেতৃত্ব, আদর্শ ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুলাই এই বরেণ্য রাজনীতিক মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর কলেজ কর্তৃপক্ষ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST