সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মনোহরদীতে দৌলতপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ২

Reporter Name / ১৮৬ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন

আল আমিন মিয়া, মনোহরদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে এসআই মোঃ শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হাতিরদিয়া বাজার এলাকায় অবস্থানকালে জানতে পারেন, দৌলতপুর ইউনিয়নের কোচের চর গ্রামের একটি ব্রিক ফিল্ড সংলগ্ন বস্তির কক্ষে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে।
এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন—আমিনুল ইসলাম (৩০), পিতা: মোশারফ, গ্রাম: দৌলতপুর এবং ফাহিম (১৯), পিতা: মোঃ ওমর ফারুক, গ্রাম: কোচের চর; উভয়েই দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা।
তল্লাশিকালে আমিনুল ইসলামের কাছ থেকে ৮ পিস এবং ফাহিমের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা জব্দ করেছে পুলিশ।
পরবর্তীতে আটককৃতদের মনোহরদী থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ওসি মোঃ শাহিনুল ইসলাম বলেন, “মনোহরদী থানা এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কাজে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST