শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় দোকানে জাল টাকা বিকাশ করতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে আসিক (২৫) নামে এক যুবক হাতেনাতে আটক হয়েছেন। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দশ্যূনারায়নপুর এলাকার একটি বিকাশের দোকানে এ ঘটনা ঘটে।

জানা যায়, আটককৃত আসিক সদর ইউনিয়নের ভুবনের চালা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। বিকেলে সে দশ্যূনারায়নপুর বাজারের একটি বিকাশের দোকানে টাকা ক্যাশ-ইন করতে যান। এ সময় সে দোকানিকে মোট ৬ হাজার ৫’শ টাকা দেন। নোটগুলো সন্দেহজনক মনে হলে দোকানি ও উপস্থিত এলাকাবাসী পরীক্ষা করে দেখতে পান এর মধ্যে ১ হাজার টাকার দুইটি এবং ৫’শ টাকার ৯টি নোট অর্থাৎ ৫ হাজার ৫’শ টাকাই জাল। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাৎক্ষণিক তাকে হাতেনাতে ধরে ফেলে এবং কাপাসিয়া থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসিককে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, আটক যুবকের কাছ থেকে ভুয়া ও জাল নোট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির আহমদ বলেন, জাল টাকাসহ এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল টাকা লেনদেনের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST