রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান

Reporter Name / ৩৬ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে ৫ সেপ্টেম্বর শনিবার সকালে স্থানীয় মডিউল কনভেনশন সেন্টারে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২৬ সালে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ ৪.৫০ থেকে জিপিএ ৫ প্রাপ্ত ৪ শতাধিক কৃতি শিক্ষার্থীদের নিয়ে প্রেরণামূলক এ পোগ্রামের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর -৪ (কাপাসিয়া)৷ আসনের
এমপি সালাউদ্দিন আইউবী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব শাহ আলম বকশী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির পাবলিক রিলেশন সম্পাদক নুমাইর আব্দুল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আব্দুল আলীম, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ইন্জিনিয়ার তাসনিম আলম প্রমূখ।
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা সহ ক্রেস্ট, বই ও বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট এবং দেশ-বিদেশে ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা প্রদান করেন।

আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্ম, নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে একজন ভালো মানুষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি, বিভিন্ন উদ্দীপনামূলক সাংস্কৃতিক পরিবেশনা ও আয়োজকদের অন্যান্য সৃজনশীল কর্মকান্ড মেধাবী শিক্ষার্থীদের দারুণভাবে উৎসাহিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST