শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মোটরবাইক কিনে না দেয়ায় কলেজ শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর বাস টার্মিনাল সংলগ্ন কাপাসিয়া গ্রামের কলেজ পড়ুয়া শিক্ষার্থী ফাহিমকে মোটরবাইক কিনে না দেয়ায় মা-বাবার সাথে অভিমান করে মঙ্গলবার দুপুরে বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের দুবাই প্রবাসী আবুল কাশেম জিমবির পুত্র।

জানা যায়, কাপাসিয়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ফাহিম ও তার এক বোনকে বাড়িতে রেখে বাবা-মা দু’জনই দীর্ঘদিন ধরে চাকরির সুবাদে দুবাই থাকেন। ছেলের আবদার রক্ষার্থে গত এক সপ্তাহ আগে মা-বাবা দেশে আসেন। দেশে আসার পর ছেলের আবদারে তাকে ৮০ হাজার টাকা মূল্যের একটি আইফোন কিনে দিয়েছেন। তারপর ছেলের চাহিদা তাকে ‘আর ওয়ান ফাইভ’ মডেলের একটি মোটরসাইকেল কিনে দিতে হবে।
বাবা মার কথা ছিলো আবার প্রবাসে গিয়ে টাকা রোজগার করে ছেলেকে মোটরসাইকেল কিনে দিবেন। ছেলে সেটা মেনে নিতে পারে নি। মঙ্গলবার দুপুরে বাড়ির সবার অজান্তে ফাহিম কিটনাশক ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। সে বিবাহিত ছিল এবং তার এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
প্রতিবেশীদের ভাষ্য, বর্তমান যুগে অনেক বাবা মা কাছে থেকেই সন্তানদেরকে সঠিক পথে রাখতে পারছেন না। বাবা-মা দুজনই বিদেশে থাকেন , তাহলে কিভাবে সন্তানদেরকে সঠিক পথে রাখবেন ? সকল অভিভাবকদের সন্তানের প্রতি আরো বেশি সতর্ক ও যত্নবান হওয়া দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST