কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
কাপাসিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ (মামুন)-এর মমতাময়ী মা মাজেদা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১টা ৫০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমার মৃত্যুর সংবাদে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার জানাজার নামাজ আজ বাদ জোহর কামারগাঁও পূর্বপাড়া মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।
মরহুমা মাজেদা বেগমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে মামুনুর রশিদ সবার কাছে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। মহান আল্লাহ তাআলা যেন মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করেন।