শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গী ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল খালেক মিয়ার বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যম ও থানায় দেওয়া অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল খালেক মিয়া বলেন, গত ২১ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত ‘টঙ্গীতে যুবদলের সাইনবোর্ডে অন্য অফিস দখল করে চলে মাদকের কারবার’ শিরোনামের প্রতিবেদনে তার বিরুদ্ধে যে অভিযোগ তুলে ধরা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বাস্তবতাবিবর্জিত।
তিনি দাবি করেন, ‘যুবরাজ’ নামে এক ব্যাক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা যাচ্ছে। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে এসব তথ্য ছড়িয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
আব্দুল খালেক মিয়া বলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করা হোক। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
‘অপপ্রচার দিয়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রম থামানো যাবে না’
সংবাদ সম্মেলনে ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আল মনসুর (টুটুল) বলেন, আব্দুল খালেক মিয়ার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।
তিনি বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ সামনে এনে যুবদলের নেতাকর্মীদের বিতর্কিত করার চেষ্টা করছে। অভিযোগ থাকলে তদন্তের মাধ্যমে সত্য-মিথ্যা যাচাই করা উচিত। যাচাই-বাছাই ছাড়া গুরুতর অভিযোগ প্রকাশ করে কাউকে সামাজিকভাবে হেয় করা গ্রহণযোগ্য নয়।
আল মনসুর (টুটুল) আরও বলেন, ৪৬ নম্বর ওয়ার্ড যুবদল কোনো ধরনের অপপ্রচারের কাছে মাথা নত করবে না। সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে সাংগঠনিক ও আইনগতভাবে এর প্রতিবাদ জানানো হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্য যাচাইয়ের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আব্দুল খালেক মিয়ার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আল মনসুর (টুটুল), ৪৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হারুনুর রশিদ, ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কোনো অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত। একই সঙ্গে আব্দুল খালেক মিয়ার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST