শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন পুলিশ বক্স চত্বরে চাঁদাবাজি ও ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট ২০২৫)দুপুরে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
এলেঙ্গা সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনের মূল লক্ষ্য ছিল এলাকায় চাঁদাবাজি ও ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গঠন করা। বিশেষ করে মতিউয়ার গংদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ রমজান আলী, সভাপতি, এলেঙ্গা প্রেসক্লাব মোঃ মাসুদুর রহমান মিলন, বাংলাদেশ সমাচার পত্রিকা ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন চন্দ্র ঘোষ, ডেইলি নিউজ মেইলের জেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম, সাপ্তাহিক অগ্রযাত্রা, টাঙ্গাইল জেলা এছাড়াও এলেঙ্গার ব্যবসায়ী ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে যোগ দেন। মানববন্ধনে সভাপতির বক্তব্যে মোঃ রমজান আলী অভিযোগ করে বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকানদার ও সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একদল ভুয়া সাংবাদিক ও চাঁদাবাজ। টাকা ফেরত চাইলে উল্টো হুমকি-ধমকি দেওয়া হয়। এখনই সময় অন্যায়ের বিচার করার। এলেঙ্গার জনগণ এই অনিয়ম আর মেনে নেবে না।তিনি ভুক্তভোগীদের উদ্দেশ্যে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করার আহ্বান জানান এবং প্রয়োজনে আদালতের শরণাপন্ন হতে উৎসাহিত করেন। তিনি আরও বলেন, চাঁদাবাজি করে কেউ কখনো টিকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আমরা এলেঙ্গার জনগণ ঐক্যবদ্ধ।