মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ছয় মাস ধরে সড়ক উন্নয়ন কাজ বন্ধ, পাঁচ গ্রামের মানুষের চরম দুর্ভোগ, প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর)প্রতিনিধি :

গাজীপুরের কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের বেগুনহাটি এলাকায় একটি জনগুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ প্রায় ছয় মাস ধরে বন্ধ থাকায় পাঁচ গ্রামের বাসিন্দা ও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। পাশাপাশি এ সড়কের এক পাশে বৃষ্টির পানি আটকে তিন গ্রামের বাসিন্দাদের বসতবাড়ি তলিয়ে যাচ্ছে, বহু ফলদ ও বনজ গাছপালা মরে যাচ্ছে এবং অনেকগুলো পুকুরের মাছ বেরিয়ে গেছে। এসব ক্ষতির হাত থেকে রেহাই পেতে এবং সড়কটি জনগণের চলাচলের উপযোগী করার দাবিতে সর্বস্তরের জনগণ গতকাল বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
মানববন্ধন শেষে স্থানীয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ মনিরুদ্দিন খন্দকার জানান, গাজীপুর থেকে রাণীগঞ্জ গামী আঞ্চলিক সড়কের সাথে যুক্ত বেগুনহাটি- খিলগাঁও সড়কটি প্রায় শত বছরের পুরানো। এ সড়ক দিয়ে বেগুনহাটি, নাশেরা, খিলগাঁও, বাড়ৈগাও ও গোসাঁইরগাও গ্রামের বাসিন্দারা এবং বেগুনহাটি ফাজিল মাদ্রাসা, বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেগুনহাটি নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার প্রায় এক হাজার শিক্ষার্থী ও শিক্ষকগণ প্রতিদিন যাতায়াত করে থাকেন। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনস্থ ১২ ফুট প্রশস্ত ও প্রায় সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘর এ সড়টি প্রায় এক বছর আগে পাকা করণের জন্য টেন্ডার হয়েছে। পরে স্থানীয় দুর্গাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এম এ ওহাব খান খোকা এ কাজের ঠিকাদার হিসেবে নির্বাচিত হন। প্রায় ছয় মাস আগে তিনি এক্সকেভেটর দিয়ে মাটি খনন করে নির্মাণ কাজ শুরু করেন। এ সময় এ সড়কের শুরুর দিকে বেগুনহাটি বিলের উত্তরপাশে সড়কের একটি কালভার্টের নিচের অংশের প্রায় এক বিঘা ফসলী জমি কিনে নিয়ে স্থানীয় তাজুল ইসলাম নামে কাপাসিয়া ডিগ্রি কলেজের শিক্ষক মাটি ফেলে ভরাট করে ফেলেন। ফলে সাম্প্রতিক সময়ের ভারি বর্ষণে রাস্তাটির বেশ কিছু অংশ পানির নিচে তলিয়ে যায় এবং তিনটি গ্রামের বাসিন্দারা পানি বন্দী হয়ে নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। পাশাপাশি এ সড়ক দিয়ে জনসাধারণের চলাচল, নানা জিনিস পরিবহন ও যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। প্রায় কয়েক কিলোমিটার ঘুরে জনসাধারণকে চলাচল ও মালামাল পরিবহন করতে হচ্ছে।
স্থানীয় খিলগাঁও বিকে দাখিল মাদ্রাসার সহ সুপার মোঃ লোকমান হোসেন জানান, সড়কটি চলাচলের উপযোগী না থাকায় গত প্রায় ছয় মাসে অত্র এলাকার কৃষকরা তাদের বাগানে উতপাদিত লিচু, আম, জাম, কাঁঠাল ও আনারসসহ নানা জিনিস পরিবহন করতে পারছেন না। তাছাড়া অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয়। এসব এলাকায় যাতায়াতের অসুবিধার কারণে বিয়েশাদি সহ নানা অনুষ্ঠান অনেকটা বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধতার কারণে শত শত লিচু, পেয়ারা, কলাসহ নানা জাতের গাছ মরে গেছে। ফলে তারা অনতিবিলম্বে এ সড়কের নির্মাণ কাজ সমাপ্তিসহ জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।
এ বিষয়ে ওই সড়কের ঠিকাদার ও ইউপি চেয়ারম্যান এম এ ওহাব খান খোকা বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় ওই কালভার্টটির কাছাকাছি দূরত্বে একটি কালভার্ট নির্মাণের স্থান নির্ধারিত হয়। কিন্তু সেখানে কারোর জমি নেই এমন তিনজন নারী এবং একজন পুরুষ মাটি খননের এক্সকেভটরের সামনে এসে শুয়ে পড়ে এবং অশালীন আচরণ করলে তিনি নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হন। এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং খুব শীঘ্রই তাদের সহযোগিতায় তিনি নির্মাণ কাজ শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ ফারুক হোসেন বলেন, ওই সড়কের ঠিকাদার প্রথম থেকেই কাজ শুরু করতে দেরি করেছেন। সময় মতো কাজ শুরু করলে বর্ষা মৌসুমের আগেই কাজ শেষ হয়ে যাবার কথা ছিল। কালভার্টের জটিলতা নিরসনের জন্য তিনি একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শীঘ্রই ওই সড়কের নির্মাণ কাজ শেষ করতে ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST