শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্ক নয়: সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসির নির্দেশনা Logo পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলা: ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন Logo কাপাসিয়ায় ঘোরশ্বাব জলমহাল উন্মুক্তের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন Logo সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক, আটক ২: উত্তাল কিশোরগঞ্জ Logo শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি Logo দীর্ঘ আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ছাত্রদল নেতা সজীব রায়হান, নেতৃত্বে দেখতে চায় তৃণমূল Logo টঙ্গীতে ঈদগাহ মাঠ সংস্কারের উদ্যোগ, পরিদর্শনে পরিচালনা কমিটি Logo বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণে উলিপুরে উন্নয়ন ভাবনার মতবিনিময় সভা Logo সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৪২ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা-এর উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ রমজান (৪ মার্চ) বুধবার বিকাল ৫ ঘটিকায় মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে মাদ্রাসার দাতা, প্রতিষ্ঠাতা ও সহযোগিতার সাথে সম্পৃক্ত সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য বিশেষ দুআ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাঃ এমরান হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অত্র মাদ্রাসার সভাপতি মোহাঃ লতিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ-এর আমীর মোঃ নূরুল ইসলাম বুলবুল। তিনি তার বক্তব্যে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং চলমান নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, শিল্পপতি ও নবাব গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আকবর হোসেন, এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম (সিআইপি), শিবগঞ্জ উপজেলার মেসার্স রিপন এন্টারপ্রাইজের প্রোপাইটর মোঃ খাইরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ, পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক এ্যাড, শফিক এনাতুল্লাহ প্রমুখ । বক্তারা মাদ্রাসার শিক্ষা বিস্তার ও অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দুআ পরিচালিত হয় এবং ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST