শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কারা নির্বাচনে আসবে ৩০ নভেম্বরের মধ্যে পরিষ্কার হবে: কাদের

Reporter Name / ৪১১ Time View
Update : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৭:৫১ পূর্বাহ্ন

বিএনপি দল হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলেও তাদের অনেকেই নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, সংসদ নির্বাচনে কারা আসবে ৩০ নভেম্বরের মধ্যে তা পরিষ্কার হবে। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণের সময় এসব কথা বলেন তিনি। ৭ জানুয়ারিকে ভোটের তারিখ ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। গত ১৫ নভেম্বর ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। তফসিল ঘোষণার পর চারদিন ধরে দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করে আওয়ামী লীগ। এরপর সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। নৌকার টিকিটে কারা ভোটে লড়াই করবেন গতকাল বিকেলে সেই তালিকা প্রকাশ করা হয়। সেখানে ২৯৮টি আসনের প্রার্থীর তালিকা দেওয়া হয়। কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসন ফাঁকা রাখা হয়েছে। এই আসন দুটিতে বর্তমানে সংসদ সদস্য যথাক্রমে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু ও জাতীয় পার্টির নেতা সেলিম ওসমান। ৩০০ আসনের মধ্যে দুটি আসনে নৌকার প্রার্থী ঘোষণা না করার বিষয়টি কৌশলগত উল্লেখ করে সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জোট হলে সুবিধা-অসুবিধা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারবিরোধীরা ভোটের পরিবেশ বিঘ্নিত করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, সহিংসতা করছে বিরোধীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST