শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাংবাদিকদের ওপর বনদস্যুদের হামলা: কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

Reporter Name / ১৪১ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১০:১২ অপরাহ্ন

এ এইচ সবুজ, ও এফ এম কামাল হোসেন :

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিকের ওপর বনদস্যুদের হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের (বিএনপি) দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন-কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: সিরাজুল ইসলাম এবং রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো:মামুন।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না এবং সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনের সব নেতাকর্মীকে বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর এলাকায় সাংবাদিকদের ওপর এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন সাংবাদিক বনে গজারি গাছ কাটা ও লুটপাটের দৃশ্য ধারণ করছিলেন। এ সময় কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: সিরাজুল ইসলামের নির্দেশে হামলা চালানো হয়। সরাসরি হামলায় অংশ নেন রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: মামুন এবং প্রধান অভিযুক্ত আবুল কাশেম ওরফে ‘গজারি কাশেম’।

হামলায় গুরুতর আহত হন দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি মো.মোজাহিদ, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম এবং দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি হুমায়ুন কবীর তুষার।

আহত সাংবাদিকদের পুলিশ উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে এ ঘটনায় জড়িত আবুল কাশেম, মামুন ও আল আমিনকে গ্রেপ্তার করে কাপাসিয়া থানা পুলিশ।

এরপর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, গাজীপুর জেলা শাখা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। জেলা কমিটির সিদ্ধান্তে মো. সিরাজুল ইসলাম এবং মো. মামুনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

সাংবাদিক সমাজ এই হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দলীয় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST