রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জহির রায়হান মরণোত্তর স্বাধীনতা সম্মাননায় মনোনীত 

Reporter Name / ১৭৫ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৮:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলা সাহিত্যে ও চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব ( World Journalists Club) এর “মরণোত্তর স্বাধীনতা সম্মাননা-২০২৫” এ মনোনীত হয়েছেন চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও গল্পকার জহির রায়হান –
জহির রায়হান ( মোহাম্মদ জহিরুল্লাহ খান) ১৯৩৫ সালের ১৯ আগষ্ট ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ, তিনি কলকাতা আলিয়া মাদ্রাসার অধ্যাপক ছিলেন।পরবর্তীতে তিনি ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হয়েছিলেন।বাংলাদেশের চলচ্চিত্রের প্রবাদ পুরুষ জহির রায়হান।

জহির রায়হান ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলায় স্নাতক ডিগ্রী লাভ করেন।১৯৬৬ সালে সে সময়কার জনপ্রিয় ও বিখ্যাত চলচ্ছিত্র অভিনেত্রী সুমিতা দেবী তাঁর ঘরে বিপুল রায়হান ও অনল রায়হান পরে সেরা অভিনেত্রী সুচন্দা কে বিয়ে করেন।তার সন্তান – তপু রায়হান ও আরাফাত রায়হান। তারা প্রতিষ্ঠিত নাট্য নির্মাতা।
জহির রায়হান সরকার কর্তৃক( একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার) প্রদত্ত সাহিত্য পুরস্কার এবং চলচ্চিত্র পুরস্কার ( মরণোত্তর) পেয়েছেন।তার লেখা অনেক গুলো উপন্যাস ও গল্পগ্রন্হ রয়েছে।এর মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস : শেষ বিকেলের মেয়ে এবং হাজার বছর ধরেও আরেক ফাল্গুন।চলচ্চিত্র : কখনো আসেনি,কাঁচের দেয়াল,বেহুলা, আনোয়ারা,জীবন থেকে নেয়া এবং স্টপ জেনোসাইড। স্টপ জেনোসাইড – প্রামাণ্যচিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি প্রশংসিত হয়েছিলেন।

৩০ জানুয়ারী ১৯৭২ সালের সকালে অপর প্রান্ত থেকে একটা ফোন আসে, বড় ভাই শহীদ শহীদুল্লাহ কায়সার ১২ মিরপুর বিহারী পল্লীতে আছে ৯:৩০ মিনিটে ২৯ গাঙ্গুলী রোড কায়েতটুলী থেকে বের হয়ে মিরপুর ১২ বিহারি পল্লীতে যান এবং এর পরে নিখোঁজ হন।
ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের আহবায়ক ইকবাল আলমগীর বলেন- বাংলা সাহিত্যে ও চলচ্চিত্রে জহির রায়হান এর অবদানের প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য উনাকে মরণোত্তর সম্মননায় মনোনীত করা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রের প্রবাদ পুরুষ জহির রায়হান কে মরণোত্তর সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত।আগামী ৯ এপ্রিল বুধবার বিকেল ৪ টায়,জহুর হোসেন চৌধুরী হল, জাতীয় প্রেস ক্লাব,ঢাকায় বণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারে ভূষিত করা হবে। পরিবারের পক্ষ থেকে ছেলে তপু রায়হান পুরস্কার গ্রহন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST