বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আদালতের ১৪৪ ধারা অমান্য করে কিশোরগঞ্জে বাড়ি ও জমি দখলের অভিযোগ

Reporter Name / ১৫৮ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি: নিজাম উদ্দীন

আদালতের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে কিশোরগঞ্জে একটি সনাতন ধর্মাবলম্বী পরিবারের বসতবাড়ি ও জমি জোরপূর্বক দখল করার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় একদল প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, প্রকাশ্য দিবালোকে ৬০-৭০ জনের একটি দল এই তাণ্ডব চালিয়েছে।
​ ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ শহরের নগুয়া বকুলতলা এলাকায়।
​ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা সজল চক্রবর্তী জানান, নগুয়া বকুলতলা এলাকায় তাদের সম্পত্তি নিয়ে বিরোধ চলায় আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করেছিলেন। কিন্তু আদালতের সেই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় প্রভাবশালী বিপ্লব ও হুমায়ুনের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জনের একটি দল আকস্মিকভাবে তার বাড়িতে প্রবেশ করে।
​তারা বাড়িতে থাকা ভাড়াটিয়া এবং এক অসহায় বিধবা নারীকে জোরপূর্বক টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে দেয়। বাধা দিতে গেলে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ ওঠে। এরপর পুরো বাড়ি ও সম্পত্তি জোরপূর্বক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় হামলাকারীরা। সজল চক্রবর্তীর দাবি, বিপ্লব ও হুমায়ুন সম্পত্তিটি দখল করে তাৎক্ষণিকভাবে রিপন সূত্রধর নামের এক ব্যক্তির কাছে হস্তান্তর করে।
​আদালতের নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় কীভাবে এত বড় দখলযজ্ঞ সম্পন্ন হলো, তা নিয়ে স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন উঠেছে। প্রশাসনের নাকের ডগায় একদল প্রভাবশালী কীভাবে আদালতের আদেশ অমান্য করার সাহস পায়? কার সামাজিক বা প্রশাসনিক আশ্রয়ে এই অবৈধ দখল প্রক্রিয়া সম্পন্ন হলো—এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। যদিও এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
​এই ঘটনার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী সজল চক্রবর্তী ও তার পরিবার। ঘটনার সুষ্ঠু বিচার ও নিজেদের জানমালের নিরাপত্তা চেয়ে সজল চক্রবর্তী বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁঞা সাংবাদিকদের জানান, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে—অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST