রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত

Reporter Name / ৯২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের জনক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে পল্লী মডিউল কনভেনশন সেন্টারে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

জেলা ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আফজাল হোসাইনের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, জেলা বিএনপি নেতা ফ ম মমতাজ উদ্দিন রেনু, জেলা বিএনপির সদস্য আব্দুল করিম বেপারী, ফিনল্যান্ড বিএনপির সভাপতি এম এ হাসেম, গাজীপুর জজ কোর্টের জিপি অ্যাডভোকেট সোলায়মান দর্জী,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম,
জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা বিএনপির সদস্য আজগর হোসেন খান, এসিস্ট্যান্ট অ্যাটুর্ণি জেনারেল অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ, জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান প্রমুখ। এছাড়া উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী স্মরণসভায় অংশগ্রহণ করেন।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্সহ দলের বিভিন্ন পর্যায়ের প্রয়াত নেতৃবৃন্দদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ সিদ্দিক হোসাইন। স্মরণসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোমিনুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST