বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা ও বৃক্ষ রোপন উপলক্ষে গাছের চারা বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  Logo কালিহাতীর সিংগাইরে মাদ্রাসাছাত্রীর ওপর ধর্ষণের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল থেকে অভিযুক্ত গ্রেপ্তার Logo কাপাসিয়ায় বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ Logo গাজীপুরে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতাসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা Logo কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী ফল মেলা শুরু Logo মন্ত্রীর ক্ষোভের চার দিনের মাথায় বদলি মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী Logo নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীর ওপর হামলা, দুই নারী গ্রেপ্তার Logo মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক যুবকের ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড Logo চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ Logo চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিএনপির সমাবেশে হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে মামলা

Reporter Name / ৩৩০ Time View
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির সমাবেশে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও হত্যার চেষ্টায় কাপাসিয়া থানায় মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগ নেতাদের আসামি করা হয়েছে। আজ শনিবার দিন ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০ জনকে আসামি করা হয়।

মামলার অভিযোগ থেকে যারা যায়, গত বছর ১৬ই জানুয়ারি সকালে কাপাসিয়া শহরের সাফাইশ্রী গ্রামে বিএনপির অস্থায়ী কার্যালয় এক আলোচনা সভায় চলাকালে ৩০ থেকে ৪০ জন আওয়ামী লীগের নেতাকর্মী অতর্কিত হামলা চালায়। এই হামলা চালিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান কে হত্যার চেষ্টা করা হয়। মামলায় উল্লেখিত ১,২,৩,৪ ও ৫ নং আসামি ওই সময় বিএনপির নেতা কর্মীদের উপর ককটেল বিস্ফোরণ অস্ত্র দিয়ে গুলি ধারালো অস্ত্র দিয়ে হামলার চালায়।

মামলার বাদী উপজেলা সদরের সাফাইশ্রী গ্ৰামের বাসিন্দা মীর মাহমুদুল হাসান।

মামলায় আসামিরা হলেন, উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান (৪৪) যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব ঘোষতোম (৩৫) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান (৫৬), শ্রমিক লীগ নেতা জুয়েল ফকির (৪১), সোহাগ (৪১), সোহেল ফকির (৪০) মোফাজ্জাল হোসেন খান (৫০), সাইফুল ইসলাম (৪২), আরিফ সারকার (৪৩) মোঃ রাব্বি (২৮), আল-আমিন পালোয়ান (৩৫), নাজমুল হক (২৬), জিতু সাহা (৩২), আফছার উদ্দিন (৩৫), আলমগীর হোসেন প্রধান (৪৯), ফারুক (৪৫), পিতা-রফিজ উদ্দিন ১৭। মোহাম্মদ রাকিব (২৫), বেলায়েত হোসেন প্রধান (৫০), কাজী শুভ (৩১), মাহমুদুল হাসান শাওন (৩২), মবিন খান (২৬), মকবুল হোসেন প্রধান (৩৮), রিফাত (২২), মিতুল কাজী (২৬) সহ অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামী করা হয়েছে। হামলার সময় আওয়ামীলীগের নেতাকর্মীরা হাতে ককটেল, পিস্তল, দা লাঠি, লোহার রড, শাবল, চাপাতি, রামদা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানকে হত্যার চেষ্টা করে।

কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুবকর মিয়া বলেন, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST