বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে সমসাময়িক পরিস্থিতিতে: বেসরকারি স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ৩০৯ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৪ অপরাহ্ন

এ এইচ সবুজ,নিজস্ব প্রতিবেদক:

‘সুস্থ দেহ সুস্থ মন গড়তেই এ সংগঠন’ এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (জিপিসিডিওডব্লিউএ) এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালের সভাকক্ষে হাসপাতাল মালিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আল-হেরা হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ মুহাম্মদ আবুল হোসাইন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ও গাজীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ কমর উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ কমর উদ্দিন বলেন, সোস্যাল নেটওয়ার্কের মাধ্যমে যারা বেসরকারি স্বাস্থ্য খাতকে নিয়ে অপপ্রচার চালায় তাদেরকে এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। এছাড়াও অত্র সংগঠনের অধিন্যাস্ত সকল বেসরকারি হাসপাতালের সকল ধরনের লাইসেন্স প্রাপ্তিতে সহযোগিতা করা হবে। স্বাস্থ্য খাতে দালাল ও কমিশন বাণিজ্যের বিরুদ্ধে সংগঠনের মাধ্যমে ভূমিকা রাখা হবে।

তিনি আরো বলেন, দেশ সংস্কারের সাথে সাথে আমরাও চাই জেলার বেসরকারি স্বাস্থ্য খাতকে আমূল পরিবর্তন আনতে।

গ্রীণ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবের স্বর্ত্বাধিকারী ও অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল মোল্লার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, লাইফ কেয়ার হাসপাতালের চেয়ারম্যান ও অত্র সংগঠনের সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দীন সিদ্দিকী, গাজীপুর ডায়াবেটিক সমিতির ট্রাস্টি ও কার্যকরী সদস্য মোঃ দেলোয়ার হোসেন, জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালের পরিচালক মোঃ রফিকুল ইসলাম খান, আল-হেরা হাসপাতালের সিইও মুমিনুল ইসলাম, কালিয়াকৈর ওকামুতো মেডিকেল সেন্টারের পরিচালক ডাঃ সেলিম রেজা,গাজীপুর পরিবেশ আন্দোলনের ( গাপা) সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের আবু সাঈদ চৌধুরী।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – শামীম চক্ষু হাসপাতালের পরিচালক সাখাওয়াত হোসেন শামীম, হলি ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শামসুল হক পারভেজ, কালীগঞ্জ আবেশমনি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সৈয়দ আহমদ কবির বুলবুল, আনোয়ারা হসপিটালের পরিচালক ইঞ্জি: মোঃ জাহাঙ্গীর আলম, এস আর ইবনে সিনা হাসপাতালের পরিচালক মোঃ শাহাবুদ্দিন ও সালনা মা ও শিশু হাসপাতালের পরিচালক মোঃ মামুন হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST