বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

Reporter Name / ২২৫ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ৮:১৮ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে কাপাসিয়া ডিগ্রি কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানে উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহ ব্যাপী ৪টি ভ্যেনুতে খেলা শেষে ফাইনাল খেলায় কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ দল ২-০ গোলে চাঁদপুর ইউনিয়ন পরিষদ দলকে হারিয়ে বিজয়ী হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাইন উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন শিশির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে ৫টি করে ফ্রি কিক দেন। এতে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ দল ২-০গোলে বিজয়ী হন।

কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ূন কবির এর সার্বিক তত্ত্বাবধানে খেলা পরিচালনা করেন ক্রিড়া শিক্ষক আনোয়ার সাদেক, দুলাল মিয়া, ওসমান গনী। খেলায় ধারা ভাষ্যে ছিলেন সোনারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST