এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ এই শ্লোগানে জেলার কাপাসিয়া উপজেলার কামারগাঁও ডা: শামসউদ্দিন মেমোরিয়াল একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠানটি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বঙ্গতাজ কলেজের সাবেক অধ্যাপক মো: শামসুদ্দোহা নান্নু’র সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বায়েজিদ বোস্তামীর ‘বায়েজিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো: মাজহারুল হক।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন ঢাকা কোল্ডস্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: মামুনুর রশিদ।
তাহ্সান হাসান শামীম ও মো: ইব্রাহিম হাসান পলাশের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন দ্যা রয়েল পাবলিশার্সের প্রকাশক জামাল উদ্দিন আহমেদ।
এছাড়াও পৃষ্ঠপোষক ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মো: বজলুর রশিদ নয়ন ও মো: হারুন- অর-রশিদ মাঝি। এছাড়াও অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কর অঞ্চল ফরিদপুরের মো: খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মো: আবুল কাশেম মমিন, মহাখালী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম, বন বিভাগের অবসরপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো: নুরুল ইসলাম, মেরিন ফার্মেসির পরিচালক ও পল্লী চিকিৎসক মো: মাহবুবুর রহমান, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো: মতিউর রহমান, কামারগাঁও নামা বাজার ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের পরিচালক মো: রফিকুল ইসলাম, সাবেক মেম্বার মো: রমজান আলী, পুনসাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হারুন অর রশিদ মুন্সি, ঘোরশ্বাব স: প্রা: বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, শাহাব উদ্দিন মেমোরিয়াল একাডেমীর সিনিয়র শিক্ষক মোঃ শিব্বীর আহমেদ বিএসসি, প্রতিভা আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মো: নিজাম উদ্দিন তারেক।
এছাড়াও অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো: রেজাউল আলম রাজু, আইটি ভিশনের মো: আশিক মাহমুদ (শাকিল), শিবপুরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: সোহরাব হোসেন সোহাগ, বাংলা অনলাইন পোর্টাল রিপোর্টার্স ২৪.কম এর গাজীপুর প্রতিনিধি এ এইচ সবুজ, সাজেদা ফাউন্ডেশনের মনোহরদী এরিয়ার কর্মকর্তা মো: আমজাদ হোসেন, অজিত ইলেকট্রনিক্সের পরিচালক অজিত চন্দ্র বর্মন, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো: মান্নান ফকির, ইলিয়াস মীর।
অনুষ্ঠানের পুরষ্কার বিতরণে ছিলেন সিঙ্গাপুর প্রবাসী মোঃ আব্দুল করিম (কাশেম)।
প্রধান অতিথির বক্তব্যে মো: মাজহারুল হক বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে আগত অতিথিরা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ধরনের ডিসপ্লে ও বিচিত্রানুষ্ঠানে নৃত্য দেখে ভূয়সি প্রশংসা করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন বিএ।