শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সকল ষড়যন্ত্র রুখতে পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের দাবি:

Reporter Name / ৩৭১ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৭ অপরাহ্ন

 

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ৬০টি পূজামন্ডপের নেতৃবৃন্দের সমন্বয়ে শান্তিশৃঙ্খলা ভাবে পূজা উদযাপন করার সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় শান্তিপূর্ণ ভাবে সনাতন ধর্মালম্বীরা পূজা উদযাপন করতে তারা প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা ইমাম পারিষদের সভাপতি মো. মজিবুর রহমান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, ছাত্র প্রতিনিধি মো. রাশেদ, শামীম হোসেন, মো. জোনায়েদ, কাপাসিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক চিত্তরঞ্জন সাহা, সদস্য সচিব কৃষ্ণচন্দ্র পাল ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত পূজা কমিটির নেতৃবৃন্দ।

কৃষ্ণচন্দ্র পালের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সকল ধর্মের সমান স্বাধীনতা রয়েছে। একটি মহল সব সময় দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে আসছে। এ সরকারকে চাপে ফেলার জন্য শারদীয় দূর্গোৎসব সামনে রেখে মহলটি নানা বিশৃঙ্খলা করার চেষ্টায় লিপ্ত রয়েছে। কুচক্রিমহল যাতে তাদের অসৎ উদ্দেশ্য সফল করতে না পারে দলমত নির্বিশেষে সকলকে নজর রাখার জোর দাবি জানান। তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সজাগ থাকার জন্য অনুরোধ জানান। তিনি আরও বলেন, কাপাসিয়ায় ৬০টি পূজা মন্ডপে সনাতন ধর্মালম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে তাই প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতাভুক্ত করার জন্য উপজেলা প্রশাসনকে সুপরামর্শ দেন এবং দাবি জানান।#


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST