বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ‘হেযবুত তাওহীদ’র ইসলাম বিরোধী প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি

Reporter Name / ১২৯ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় ‘হেযবুত তাওহীদ’ এর ইসলাম বিরোধী প্রচারণার প্রতিবাদে এবং তাদের সকল প্রকার কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল সোমবার সকালে ‘ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্তে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপি দিয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে বিভিন্ন ভ্রান্ত মতবাদ মুসলিমদের ঈমান আকিদা ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত। এসব ভ্রান্ত মতবাদের মধ্যে ‘হেযবুত তাওহীদ’ একটি ভয়ঙ্কর ভ্রান্ত মতবাদ, যারা ইসলামের সহিহ আকিদা, উম্মাহর স্বীকৃত পথকে প্রশ্নবিদ্ধ করে নতুন এসলাম প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। ‘হেযবুত তাওহীদ’ দাবি করে রাসুলের ইন্তিকালের ৬০/৭০ বছর পর পৃথিবী থেকে ইসলাম বিলুপ্ত হয়ে গেছে। বর্তমান পৃথিবীতে কোথাও সঠিক ইসলাম নেই। ১৪’ শ বছর পর বায়োজিদ খান পন্নী হারিয়ে যাওয়া ইসলামকে পুনর্জীবন দিতে ১৯৯৫ সালে ‘হেযবুত তাওহীদ’ প্রতিষ্ঠা করে।
বক্তারা আরো বলেন, ‘হেযবুত তাওহীদ’ এর ভ্রান্ত আকিদার উপর ভিত্তি করে তারা ইসলামের বিভিন্ন বিধানের নতুন ব্যাখ্যা প্রদান করছে, যার প্রতিটি কুফর এবং শিরক। তারা ইসলামকে এসলাম শিরোনামে এমন একটি রূপ দিয়েছে যার সাথে প্রকৃত ইসলামের দূরতম সম্পর্ক নেই। তাদের বই পুস্তক এবং বক্তব্যে অসংখ্য কুফরী ও শিরকী কথায় ভরপুর। তাই উলামায়ে কেরামের সর্ব সম্মত ফতোয়া হলো, ‘হেযবুত তাওহীদ’ চুড়ান্ত পথভ্রষ্ট দল এবং তারা মুসলিম নয়।

কাপাসিয়া উপজেলা কওমি পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুফতি আজমল হোসেন খানের সভাপতিত্বে
অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও দেওনা ‘দাওয়াতুল হক’ মাদরাসার মুহতামিম অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান চৌধুরী, উপজেলা সদরে অবস্থিত ছওতুল কুরআন মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন, কাপাসিয়া উপজেলা মডেল মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান মারুফ, খেলাফত মজলিসের সভাপতি মুফতি ইলিয়াস, ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মজিবুর রহমান, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ, রাণীগঞ্জ বাজার মসজিদের ইমাম মাওলানা মোঃ আজিজুল হক প্রমুখ। কাপাসিয়া ‘দারুল উলুম বালিকা মাদরাসা’র প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাসউদুর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST