বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ১৩৩ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:১০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, ‎কাপাসিয়া ( গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী বেলায়েত হোসেনের বিরুদ্ধে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে আঁখি আক্তার নামে এক নারী সম্প্রতি উদ্দেশ্যমূলক ভাবে মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রচার করেছে। এর প্রতিবাদে ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে
তার পরিবারের পক্ষে ছোট ভাই আবুল কাশেম “কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি” কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে উপজেলার সনমানিয়া ইউনিয়নের ধানদিয়া গ্রামের মৃত হেলাল উদ্দিনের পুত্র আবুল কাশেম জানান, তার বড়ভাই বেলায়েত হোসেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের একজন কর্মচারী। তিনি দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সাথে যথাযথ দায়িত্ব পালন করছেন। আমাদের ক্রয়কৃত একটি জায়গা নিয়ে বিরোধ চলছে এবং বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বলেন, প্রকৃত ঘটনা হলো- ‎কাপাসিয়া উপজেলার ধানদিয়া এলাকায় সোনাপুর মৌজার আর এস ৭০,৭১,৭২ ও ৭৪ খতিয়ানে মালিক আব্দুল হাই খাঁ এর পুত্র কাজল মিয়ার নিকট থেকে বিগত ২০২৫ সালের ১৩ নভেম্বর ৪৬৫ শতাংশ জমির কাতে ১৪ শতাংশ জমি সাব কাওলা দলিল মুলে আমরা দুই ভাই ক্রয় করি। পরবর্তীতে আমাদের নামে নামজারী ও চাষাবাদ করে শান্তিপূর্ণ ভাবে ভোগদখলে আছি। সম্প্রতি প্রতিবেশি আঁখি আক্তার নামে এক নারী ওই জমির ওয়ারিশ দাবী করেন। এ নিয়ে বেশ কিছু দিন যাবত উভয় পক্ষের মাঝে বিরোধ চলছে।
গত ১৮ এপ্রিল ওই নারী আমাদের সামাজিক ভাবে হেয় করার অপচেষ্টায় উদ্দেশ্যমূলক ভাবে এলাকার কিছু স্বার্থান্বেষী লোকজন নিয়ে স্থানীয় ভাবে একটি মানববন্ধন করে সংবাদ প্রচার করে।
এতে আমাদের পরিবারের সদস্যদের মানসম্মান ক্ষুন্ন হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আবুল কাশেম তার লিখিত বক্তব্যে বলেন, আঁখি আক্তার সম্পুর্ন ভিত্তিহীন দাবি নিয়ে অহেতুক ভাবে আমাদের হয়রানি করছে। যেহেতু ওই নারী আদালতের দারস্থ হয়েছেন। আদালতে যে রায় হবে তা আমারা মেনে নিতে প্রস্তুত রয়েছি। কিন্তু আঁখি আক্তার আদালতের রায়ের অপেক্ষা না করে আমাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমুলক মানববন্ধন করে অপপ্রচারে লিপ্ত রয়েছে।
তিনি আরো বলেন, স্থানীয় কতিপয় একটি স্বার্থান্বেষী মহলের যোগসাজশে ওই নারী আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করছেন। সরেজমিনে সঠিক তদন্ত করে সাংবাদিকরা যেন সত্য উদঘাটন করেন এবং দেশ, জাতীর জানার স্বার্থে তা গণমাধ্যমে প্রচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST