সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ঈদুল আযহা উপলক্ষে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত Logo নেত্রকোনা চল্লিশায় বাস অটো রিক্সায় মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩,গুরতর আহত ৫ Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo দেশকে বাঁচাতে হলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে : কমলনগরে হুইপ নিজান Logo চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার Logo ঠাকুরগাঁয়ে এক প্রভাবশালী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যায়ের প্রয়ান Logo ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোত লোকে লোকারণ্য Logo নেত্রকোনায় আমেনা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে Logo রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: সত্যের লড়াই ও অপসাংবাদিকতার ভিড়ে আদর্শের সংকট

Reporter Name / ৬৭ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬, ৭:০৫ অপরাহ্ন

মোরশেদুল আলম চট্টগ্রাম

আজ ৩ মে; শব্দের মিছিলে সত্য খোঁজার দিন,বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে প্রতিবছর এই দিনটি পালিত হয়। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দিনটিকে স্বীকৃতি দেওয়ার পর থেকে বিশ্বব্যাপী সাংবাদিকতার মৌলিক নীতিমালা রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন এবং পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতে দিবসটি পালিত হয়ে আসছে।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। যখন কলমের কালি শোষিতের কান্না মুছতে ব্যবহৃত হয়, তখনই সাংবাদিকতা পায় তার শ্রেষ্ঠত্ব। কিন্তু সময়ের আবর্তে সেই পবিত্র কালিতে আজ স্বার্থের কালিমার আঁচড় লেগেছে। মুক্ত গণমাধ্যমের এই দিনে আমাদের বড় চাওয়া—পেশাদারিত্বের আড়ালে লুকিয়ে থাকা ‘দালাল সাংবাদিকতা’র সমূলে বিনাশ।
সাংবাদিকতা কোনো সিংহাসনের স্তুতি নয়, বরং এটি ক্ষমতার চোখে চোখ রেখে ধ্রুব সত্য উচ্চারণের সাহস। অথচ দুর্ভাগ্যের বিষয়, একদল সুযোগ সন্ধানী আজ সাংবাদিকতার মহান পোশাক পরে ক্ষমতার অলিন্দে লেজুড়বৃত্তির খেলায় মত্ত। এই তোষামোদি আর দালালি কেবল সংবাদপত্রের মেরুদণ্ডকেই ভেঙে দিচ্ছে না, বরং সাধারণ মানুষের আস্থার জায়গাটুকুও পুড়িয়ে খাক করে দিচ্ছে। যারা সত্যকে আড়াল করে মিথ্যার চাষাবাদ করে, তারা আর যাই হোক—গণমাধ্যমের প্রতিনিধি হতে পারে না।
এই দিবসের মূল সুর হোক—পেশাদারিত্বের শুদ্ধি অভিযান। দালালি আর লেজুড়বৃত্তির দেয়াল ভেঙে সাংবাদিকরা ফিরে আসুক মাটির মানুষের কাছে। কলমগুলো হোক শাণিত তলোয়ার, যা অন্যায়কে ছিন্নভিন্ন করবে আর অন্ধকার চিরে নিয়ে আসবে ভোরের আলো। স্বার্থের শিকল ছিঁড়ে প্রতিটি শব্দ হোক স্বাধীন, প্রতিটি খবর হোক নির্ভীক। দালালি মুক্ত গণমাধ্যমই হোক আগামীর সুন্দর ও গণতান্ত্রিক পৃথিবীর রক্ষাকবচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST