শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে মানিকগঞ্জের শিবালয়ে মাছচাষিদের প্রশিক্ষণ Logo কাপাসিয়ায় প্রধানমন্ত্রীর উদ্যোগের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন Logo রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদায় জোবায়ের এয়ার ট্রাভেলস এর আয়োজনে হাজ্বীদের নিয়ে হজ পূর্ণমিলনী অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন ও পুরস্কার বিতরণ Logo কাপাসিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন : ধর্ষণ চেষ্টাকারী গ্রেফতার Logo মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ১৩৯ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার Logo রাণীশংকৈল প্রেসক্লাবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের র সাথে মতবিনিময় সভা Logo পঞ্চগড়ের বোদায় ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় প্রধানমন্ত্রীর উদ্যোগের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশজুড়ে আগামী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১৩ জুন শনিবার দুপুরে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এ কর্মসূচির উদ্বোধন করেন।

জলবায়ু সহনশীল ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন স্থানে একযোগে এ কর্মসূচি শুরু করা হয়েছে।

আনুষ্ঠানিক ভাবে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অলি ভৌমিক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সোহেল রানা,
উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান খাঁন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, কৃষি বিভাগের সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম ফরিদ, ক্রীড়া শিক্ষক ওসমান গনিসহ শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এছাড়া এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশজুড়ে আগামী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় শনিবার দুপুরে কক্সবাজারের চকোরিয়ায় উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে দুর্লভ ও ঔষধিগুণ সম্পন্ন নাগলিঙ্গমগাছ রোপণ করে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST