মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৪ অপরাহ্ন

আবুল কাশেম রুমন, সিলেট প্রতিনিধি :
রাষ্ট্রপতি মির্জা ফখররুল ইসলাম আলমগীর সিলেটে এসেই হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাড়ে ১২টার টার তিনি তার গাড়ি বহর নিয়ে মাজার এলাকায় পৌঁছান। এসময় মাজার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ  মোনাজাতে অংশ নেন। তিনি মাজার এলাকায় বেশ কিছু সময় অবস্থান করেন। তিনি মাজার এলাকায় পৌঁছানো ও বের হওয়ার সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে অসংখ্য মানুষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে সিলেট মহানগর বিএনপির  নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও স্বাগত জানান।
এর আগে নির্ধারিত সময়ের চেয়ে ১২ মিনিট দেরিতে সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এরপর তিনি হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করবেন। বিকাল তিনটার দিকে নগর ভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST