সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ২:০১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় ”নজরুল বর্ষ ২০২৬-২৭” উপলক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে দিনব্যাপী কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার আরিফুল ইসলামের পরিচালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন
উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর ড. এ কে এম ওবায়েদুল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুন নেসা, মনিরা খাতুন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, শিক্ষক নেতা মনিরুজ্জামান, আমজাদ হোসেন, নজরুল ইসলাম, আব্দুল মতিন, এনামুল কবির, মাহমুদুল হাসান, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলী নাছরীন, মমতাজ উদ্দিন প্রমুখ।

জাতীয় পর্যায়ে নজরুল চর্চা ও সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ছাত্র-ছাত্রীদের মাঝে সৃজনশীল বিকাশ ও প্রতিভা অন্বেষণ, জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি জোরদার করার উপর গুরুত্ব দিয়ে নজরুল বর্ষ পালিত হচ্ছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৫ মে ২০২৬ থেকে আগামী ২৫ মে ২০২৭ সাল পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট ক্যালেন্ডার ও নির্দেশনা অনুযায়ী বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি ও অগ্রগতি প্রতিবেদন প্রেরণের কার্যক্রম চলছে। প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমের জন্য প্রকাশিত সূচি অনুযায়ী ৩১ আগস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয় উপজেলা পর্যায়ে নজরুলের সৃষ্টি ও আদর্শ তুলে ধরতে সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২ সেপ্টেম্বরে শুরু হওয়া প্রতিযোগিতা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সেরাদের মধ্য থেকে সাড়ে ৬’শ শিক্ষার্থী প্রথম থেকে দ্বিতীয় (ক গ্রুপ) এবং তৃতীয় থেকে পঞ্চম (খ গ্রুপ) পর্যন্ত গান, নৃত্য, অভিনয় ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে বিচারক মন্ডলী গঠন করে প্রতিযোগিতা সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST