শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name / ৩২১ Time View
Update : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৫:১৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া(গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ পালিত হয়েছে।

“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে সচেতনতা মূলক শোভাযাত্রা, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সচেতনতা মূলক শোভাযাত্রায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, ভুবনের চালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সানজিদা খাতুন, স্কাউট লিডার মাহমুদুল হাসান, মাওলানা মোহাম্মদ কফিল উদ্দিন প্রমুখ।

উপজেলা চত্বরে অনুষ্ঠিত অগ্নিনির্বাপক মহড়া ও কলাকৌশল প্রদর্শন করেন স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল। এছাড়া এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কাউটস ও শিক্ষার্থীরা ‌উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST