শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে কাপাসিয়ায় ব্যাপক প্রস্তুতি

Reporter Name / ৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১:১১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে সারা দেশে একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করা হবে। ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে মাইকিং করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও পোস্টার টাঙানো হয়েছে।

সূত্র জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সারা দেশের মতো কাপাসিয়া উপজেলাতেও দল গঠন করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটির জন্য দল প্রস্তুত করা হয়েছে। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং ৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। পরবর্তী সময়ে প্রতিযোগীরা জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-১)-এ কাপাসিয়া উপজেলা থেকে প্রতিযোগীরা অংশ নিয়ে বেশ কয়েকটি ম্যাচে ভালো ফলাফল অর্জন করেছেন। দ্বিতীয় আসরেও প্রতিযোগীরা ভালো ফলাফল অর্জন করবেন বলে আয়োজক কমিটি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, নতুন কুঁড়ি ২০২৬ বলতে মূলত দুটি আলাদা ঐতিহ্যবাহী ও সরকারি প্রতিভা অন্বেষণ কর্মসূচিকে বোঝায়:
১. নতুন কুঁড়ি স্পোর্টস (২০২৬–২০২৭ / সিজন-২):
বাংলাদেশ সরকারের ক্রীড়া পরিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের জন্য এটি পরিচালিত হচ্ছে।
• বয়সসীমা: ১০ থেকে ১৪ বছর (এবং দাবায় ৮ থেকে ১৪ বছর)।
• ইভেন্টসমূহ: ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস (সর্বোচ্চ ২টি ইভেন্টে অংশগ্রহণ করা যায়)।
• স্তরসমূহ: উপজেলা, জেলা, অঞ্চল (১০টি) ও জাতীয় স্তর।
• বর্তমান অবস্থা: ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বাছাই পর্ব শেষে ৫ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
২. বিটিভির ঐতিহ্যবাহী নতুন কুঁড়ি (সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ):
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃক পরিচালিত শিশু-কিশোরদের শিল্প-সংস্কৃতি ও প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা।
• বিভাগসমূহ: ‘ক’ শাখা (৬ থেকে ১১ বছরের কম), ‘খ’ শাখা (১১ থেকে ১৫ বছর) এবং ক্বিরাত একক (১২ থেকে ১৭ বছরের কম)।
• বিষয়সমূহ: অভিনয়, আবৃত্তি, নৃত্য, সংগীতসহ মোট ১৮টি বিষয়।
• পর্যায়: ১৮টি আঞ্চলিক ও ৮টি বিভাগীয় বাছাই কেন্দ্র, এরপর বিটিভিতে জাতীয় বাছাই পর্ব এবং ঢাকায় সেরা ১০ ও গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST