শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা

Reporter Name / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:২২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১’ শ ১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা (নং ১৫) দায়ের করা হয়েছে। ১১ নভেম্বর বুধবার কাপাসিয়া থানার এসআই মোহাম্মদ শহিদুল আলম ও এএসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৮, ৯(৩), ১০, ১১ ও ১২ ধারায় ওই মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান (৪৯) ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম দর্জীর (৪২) নেতৃত্বে গত ৯ নভেম্বর ভোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাপাসিয়া থানার ঢাকা সড়কের জামিরারচর বাজার এলাকায় মিলনের বাড়ির সামনে কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটায়। তাদের বিরুদ্ধে সকল প্রকার মিছিল মিটিং ও সমাবেশ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আসামীরা জনসম্মুখে দেশের জন্য নিরাপত্তা বিঘ্নিত করে রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করা সহ দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র সহ অপপ্রচার করার জন্য সমবেত হয়। তারা শেখ হাসিনাকে দেশে আনার জন্য “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে” ইত্যাদি শ্লোগান দিয়ে অপরাধ করার চেষ্টা করে।
দায়েরকৃত মামলায় উল্লেখিত ৩৭ জন ও অজ্ঞাতনামা ৭০/৮০জন আসামিরা উপজেলার বিভিন্ন জায়গায় অবস্থান করে সংগঠিত হয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার ও ব্যানার টানিয়ে বিভিন্ন প্রকার শ্লোগান দেয়ার অভিযোগ আনা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন অমান্য করার অপরাধে দায়ী করা হয়।

তাদের পূর্ব ঘোষিত ১০ নভেম্বর সারাদেশে অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে দেশে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। ঘটনাস্থল থেকে এলাকাবাসীর উপস্থিতিতে জ্বালানি কাঠ ও পোড়ানো টায়ার জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানা পুলিশ জানায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST