রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ভোলাহাটে ডিসির মতবিনিময় সভায় ডাক পাননি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা

Reporter Name / ২৮৩ Time View
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৯:৪২ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ যোগদানের পর প্রথম ভোলাহাট উপজেলায় আগমন হলেও এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় আমন্ত্রণ পাননি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ ফেসবুক সহ বিভিন্ন সাংবাদিক মহলে সৃষ্টি হয়েছে চাপা ক্ষোভ এবং বিতর্ক। ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার এর খামখেয়ালি মনোভাবকেই দোষছেন সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দ।

ভোলাহাট উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইয়াজদানী জর্জ অভিযোগ করে বলেন, বিএনপি দেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল হওয়ার পরেও আমাদের নেতৃবৃন্দ কে বলেনি। এটা মোটেও ঠিক করেনি বলে মন্তব্য করেন।

এনিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা শাখার আমির অভিযোগ করেন, আমাদের কোনো নেতৃবৃন্দ কে জানায়নি বিধায় আমরা কেউ যায়নি। কিন্তু জানানো উচিত ছিল।

এ বিষয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের কাছে সরকারি মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST