কেমনে দেখিলে তব আশ মিটিবে সখা;
আমার চিত্তে নিত্য ভুলে যাওয়া তব নৃত্য?
আর দেখিবো না তোমা, করিবো না প্রকাশি
কেমনে বিরলে বিরহে তোমারে ভালোবাসি।
বিরহীর মনে তব নামের প্রার্থনাতে
সুখ নহে দুঃখ আসে নিঃসঙ্গ তরীতে
সে দুঃখের স্রোতে ভাসিবো আমি
যেমন করিয়া ভাসিয়াছিল পাল তোলা ভেলা
বিরহের স্রোতে, অগভীর জলে।
তোমারে যে হৃদয়ে আঁকিয়াছি যত কঠিনে
তাহার চেয়েও কঠিন হইলো তোমারে ভুলিতে
কেমনে বলিবো সখা, ও জনমে তুমি ছিলে
এ জনমের স্মৃতির দহনের পরতে পরতে পুড়িতে।
ইসরাত জাহান সুমনা
বাংলা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।