শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কাপাসিয়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালী

Reporter Name / ৩২৯ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৬:৫৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৬ নভেম্বর শনিবার বিকালে কাপাসিয়া সদরে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের করে। গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিটি ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্ত থেকে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাফাইশ্রী মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেশব্যাপী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র‌্যালী শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মমতাজউদ্দিন আহমেদ রেনু, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম বেপারী, যুগ্ম সম্পাদক আফজাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম হোসেন আরজু, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আল আমিন শ্যামল, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসেন প্রমুখ।

উপজেলার ১১টি ইউনিয়ন শাখা বিএনপি এবং সহযোগী সংগঠনের প্রায় চার হাজার নেতাকর্মীর নানা ব্যানার ও ফেস্টুন নিয়ে র‌্যালীতে অংশ গ্রহণ করেন। বিকেল তিনটা থেকে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন তাজউদ্দীন আহমদ চত্বরে বিভিন্ন ইউনিয়নের বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, ওলামাদলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। পরে চারটার সময় সকল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার ও নানা ফেস্টুন নিয়ে র‌্যালীতে যোগ দেন। বিশাল এ র‌্যালীটি উপজেলা শহরের প্রধান সড়ক দিয়ে সাফাইশ্রী মোড় এলাকায় গিয়ে নেতাকমীর্রা এক সমাবেশে মিলিত হন।

গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ তাঁর বক্তব্যে বলেন, ৭ই নভেম্বরের তাৎপর্য হলো, সিপাহী জনতা সেদিন জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিল। আর ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী বাকশালী সরকার পালিয়ে গেছে। এখন কোন কোন দল ধর্মের দোহাই দিয়ে তাদের দোসর হয়ে মায়াকান্না করছে। দূর্নীতিবাজদের ব্যাপারে তাদের আপত্তি। সাদাকে সাদা, কালোকে কালো বলা যাবে না। এটা হতে পারে না। আগামী দিনে বিএনপি-ই ইনসাফ প্রতিষ্ঠা করবে। নির্বাচন নিয়ে কোন তাল বাহানা চলবে না। দ্রুততম সময়ে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যারা নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের ব্যাপারে কোন আপোষ নেই। জনগণ তা মেনে নিবে না। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান বসানোর মাধ্যমে পতিত স্বৈরাচারী সরকারের দোসরদের পুনঃপ্রতিষ্ঠার পাঁয়তারা করা হচ্ছে। এব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দফতরকে হুঁশিয়ারি দিয়ে তা বাতিলের জোর দাবি জানান। #


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST