শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে চর দখল‌ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

Reporter Name / ২০৯ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৯:৫২ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

র‌বিবার (৫ জানুয়ারি) দুপু‌রে উপজেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের কর্পূরার চরে এ ঘটনা ঘ‌টে। নিহত দরবেশ আলী থেতরাই ইউনিয়‌নের সিপার আক‌ন্দের ছে‌লে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানার ও‌সি জিল্লুর রহমান।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, উলিপুর উপ‌জেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের কর্পূরায় প্রায় ২০০ একর চর নি‌য়ে পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপ‌জেলার ছাওলা ইউনিয়‌নের ৫ নম্বর ওয়া‌র্ডের সা‌বেক সদস্য সবুর মিয়া ও একই ইউনিয়‌নের ৩ নম্বর ওয়া‌র্ডের সদস্য ইসমাইল হো‌সেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ক‌য়েক‌ দিন আগেও দুই গ্রু‌পের মারামা‌রির ঘটনা ঘ‌টে। এরই জেরে আজ দুপু‌রে চর দখ‌লের চেষ্টা কর‌লে দুই গ্রু‌পের ম‌ধ্যে সংঘ‌র্ষ হয়। এতে সবুর গ্রু‌পের দর‌বেশ আলী ঘটনাস্থ‌লেই মারা যান।

এ ঘটনায় উভয় প‌ক্ষের অন্তত ১০ জন আহত হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে। দলদ‌লিয়া ইউনিয়‌নের ৩ নম্বর ওয়া‌র্ডের সদস্য নুরুজ্জামান মিয়া জানান, চর‌টি প্রায় ২০০ একর বিস্তীর্ণ। এটি মূলত খা‌স (সরকা‌রি) জমি। প্রতিবছর চর‌টি‌ ঘি‌রে দুই গ্রুপের সং‌ঘর্ষ ঘ‌টে।

আজ‌কেও (র‌বিবার) চর দখল‌কে কে‌ন্দ্রে ক‌রে সংঘ‌র্ষে দর‌বে‌শ আলী না‌মে একজন মারা গে‌ছেন। তিনি সবুরের খা‌লা‌তো ভাই।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান ব‌লেন, ‘লাশ উদ্ধার ক‌রে ময়নাত‌দ‌ন্তের জন্য ম‌র্গে পাঠা‌নো হ‌বে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চল‌ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST